হবিগঞ্জ জেলার নবীগঞ্জে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান

0
703

হবিগঞ্জ প্রতিনিধি‍ঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে স্বামী স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান এর ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করে। জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, গাজাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Advertisement

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। গতকালই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার নাদানপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র সফর আলী (৪০), একই উপজেলার সালামতপুর গ্রামের মৃত মশ্বব উল্লাহর পুত্র জহির উল্লাহ (৬০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০)। এসআই সিদ্দিকুর রহমান আরও জানান, তারা দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here