রায়পুর হায়দর গঞ্জ রোড়ে কাজে অনিয়ম থামছেনা

0
801

আবু মুসা মোহন ঃ- লক্ষ্মীপুর রায়পুর হায়দর গঞ্জ রোডে নিম্মমানের কাজ হচ্ছে দেখার কেউ নাই ।
রায়পুর হায়দর গঞ্জ রোড়ের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল রাস্তাটি ভালো ভাবে হবে কিন্তু রাস্তায় পুরোনো কনা মাটি দিয়ে গরি মাসি করে কাছ করছে ।
কিছু সরকারী কর্মকর্তা রয়েছে রাস্তার কাজগুলো দেখা শুনা করার জন্য কন্ট্রাক্টার দের সাথে যোগ সাজছে নিম্মমানের কাজ  করে যাচ্ছে  দেখেও না দেখার ভানকরে তারা।
মিতালী বাজার থেকে হায়দর গঞ্জ পর্যন্ত কিছু কাজ হয়েছে কিন্তু রাস্তার সমান তালের না হওয়াই ঢেউ ঢেউ হয়েছে ।
এলাকা বাসী রহমত উল্যা শফিক জানান, এই রাস্তা করার চেয়ে না করা ভালো ছিল রাস্তা যদি হয় এই অবস্থা তাহলে  বেশী দিন টিকবেনা ।
এই ব্যাপারে রায়পুর উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, রাস্তাটি কাজ অন্যকাজের তুলানায় অনেক ভালো হচ্ছে । রাস্তার কাজটি অনেক সরকারী লোক দেখাশুনা করে নতুন ইটদিয়ে কাজ করছি রাস্তার কোন খারাপ কাজ হচ্ছেনা ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here