উজিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

0
689

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কৃষি প্রনোদনা কর্মসুচি খরিপ মৌসুমের আওতায় উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে গতকাল রবিবার বিকেল ৪ টায় নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, আ,লীগ সভাপতি এস,এম জামাল হোসেন, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাকির হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সেলিম মিয়া, কৃষক বাদল। এ সময় এমপি ইউনুস ২০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১৫ কেজি বীজধান, ৪০ কেজি রাসায়নিক সার ও ৮শ টাকা নগদ প্রদান করা হয়। এ ছাড়া কৃষকের মাঝে ৪টি অত্যাধুনিক ধান কাটা মেশিন বিতরণ করা হয়। এ সময় এমপি ইউনুস বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকরা দূর্নীতি করে না, করে শিক্ষিত লোকেরা। বর্তমানে কৃষিতে যে বিপ¬ব হয়েছে তার মূলে শেখ হাসিনার দক্ষ কর্মপরিকল্পনা আর এ দেশের কৃষক-কৃষাণিরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here