ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

0
621

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টির চেষ্টা করা হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চাউল, গম, তেল, চিনি, ছোলা,  ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবন, খেজুরসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে চাহিদার তুলায় অনেক বেশি পণ্য বর্তমানে মজুত রয়েছে। কোন পণ্যের সংকটের সম্ভাবনা নেই, বাজার দরও স্বাভাবিক এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে যাতে কোন ধরনের মূল্যবৃদ্ধি বা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে। প্রত্যাশা অনুযায়ি বাজার স্থিতিশীল থাকলে আগামীতে ব্যবসায়দের পুরস্কৃত করা হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে রাস্তায় বা ফেরী ঘাটে যাতে কোন ধরনের হয়রানি বা চাাঁদাবাজি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যবাহি যানবাহন পারাপার করা হবে। সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া রাস্তায় পণ্যবাহি যানবাহন থামানো যাবে না। হাইওয়ে পুলিশ টহল জোরদার করবে। কোন ধরনের হয়রানির সাথে যেই জরিত হবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাংস ব্যবসায়িদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। আগামীতে মাংস ব্যবসায়ীরা আর ধর্মঘটে যাবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়েল অধীন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) প্রতি বছরের মতো এবারও ন্যায্যমূল্যে খোলা বাজারে ভোজ্য তেল, মুসুর ডাল, চিনি, সোলা ও খেজুর বিক্রয় করবে। আগামী ১৫ মে থেকে দেশব্যাপী ২৮১১ জন ডিলারের মাধ্যমে এবং ঢাকা শহরে ৩৩টি, চট্রগ্রামে ১০টি, খুলনায় ৭টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা শহরে ২টি করে ট্রাকের মাধ্যমে এ সকল পণ্য বিক্রয় করা হবে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম, টিসিবি’র চেয়ারম্যান ব্রি. জে. সালেহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, বিভিন্ন বিভাগের প্রধান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার শফিউল আক্তার তাসলিম, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং নিজস্ব মতামত প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here