রাজশাহীর পুঠিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক তিন জঙ্গি

0
7695

রাজশাহীর পুঠিয়ায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও গানপাউডারসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

Advertisement

 

র‌্যাব-৫ এর সহকারী অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি হাতবোমা বোমা ও দু’টি জিহাদী বই এবং গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। বর্তমানে র‌্যাব-৫ এর সদর দফতরে রেখে তাদের জিজ্ঞাসাবাবাদ চলছে।

র‌্যাব-৫ সদর দফতরে বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর আলম এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here