মেসি,সুয়ারেজ,কোটিনহো ম্যাজিক বার্সার ৬-১

0
744

স্প্যানিশ লা লিগায় লুইস সুয়ারেজের হ্যাটট্রিক ও লিওনেল মেসির জোড়া গোলে বড় জয় পেয়েছে এফসি বার্সেলোনা। গতকাল জিরোনাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় তারা।

Advertisement

 

এ জয়ে লীগ তালিকায় দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদরে চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপড়ে বার্সেলোনা। এক ম্যাচ কমে একধাপ নিচে আ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন নিজ মাঠ ন্যু ক্যাম্পে খেলা শুরুর ৫ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

পরে ম্যাচের ৩০ ও ৩৬ মিনিটে জোড়া গোল করে দলের ব্যবধান ৩-০ করেন লিওনেল মেসি। এ নিয়ে চলতি লা লিাগায় ২২ গোল করে গোলদাতার তালিকায় সবার উপড়ে রয়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। পরে ম্যাচের ৪৪ ও ৭৬ মিনিটে বার্সার হয়ে আরো দু’গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। এ নিয়ে চলতি আসরে এটা তার ২০তম গোল। স্বাগতিকদের হয়ে এদিন বাকি গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো। লা লিগায় বার্সার জার্সি গায়ে এটা তার প্রথম গোল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here