গিফট বক্স খুলতেই বিস্ফোরণ বরের মৃত্যু

0
1369

বরকনের জন্য বিয়ের উপহার এসেছিল পার্সেলযোগে সেই উপহার খুলতেই বিস্ফোরণ ঘটনাস্থলেই মারা যান বরের দাদি গুরুতর জখম হন বরকনে হাসপাতালে নেওয়া হলে মারা যান বরও

Advertisement

 

গত শুক্রবার পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওডিশার বলাঙ্গি জেলার পাটনাগড়ে ঘটনা ঘটে। ১৮ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল সৌম্য শেখর রিমা সাহুর। ২১ ফেব্রুয়ারি ছিল তাঁদের বউভাত। বউভাতে পাওয়া উপহারসামগ্রী শুক্রবার খুলে দেখতে বসেছিলেন তাঁরা। হঠাৎই এক অপরিচিত লোকের পাঠানো উপহারের প্যাকেটটি খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। বুরলা সরকারি হাসপাতালে কনে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পাটনাগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা শেষাদেব বারিহা বলেছেন, আসলে এটি ছিল পার্সেল বোমা। এটিতে প্রেরকের ঠিকানাও ছিল না। পুলিশ বিস্ফোরকের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here