শনিবার সকাল থেকে শহরের রাঙ্গাপানি এলাকার মোনঘর আশ্রয়কেন্দ্র, ভেদাভেদী পৌর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, ভেদভেদী নতুনপাড়াসহ বিভিন্ন এলাকায় ত্রাণ, বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংগঠনটি।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ বড়–য়া, চট্টগ্রাম জেলার আহবায়ক মোঃ গোলাম সারোয়ার, রাঙামাটি জেলার সাধারণ স¤পাদক মিশু দে সহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের খাদ্য, বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণকালে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের আহবায়ক মোঃ গোলাম সারোয়ার বলেন, ছাত্র ইউনিয়ন সব সময় দুর্গতদের পাশে আছে, শিক্ষার সংগ্রাম আন্দোলনের পাশাপাশি ছাত্র ইউনিয়ন একটি মানবিক সমাজ বিনির্মানের জন্য কাজ করে যাচ্ছে। দেশের এই দূর্যোগ পরবর্তী সময়ে ইউনিয়ন ঘরে বসে থাকতে পারে না।
তাই সাম্প্রতিক ঘটে যাওয়া রাঙামাটির দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়দের জন্য ছাত্র ইউনিয়ন কাজ করে যাচ্ছে। ছাত্র ইউনিয়ন আগামীতেও দুর্গতদের পাশে থাকবে,এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারিভাবে অতিসত্বর পুনঃবাসন করার জোর দাবি জানান তিনি।
