রৌমারীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

0
1304

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলের ধাক্কায় নুরুল ইসলাম (৩৬) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রবিবার সন্ধা ৬ টার দিকে রৌমারী-দাঁতভাঙ্গা সড়কের মাঠের ভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলামের বাড়ি উপজেলার ফকিরপাড়া গ্রামে আব্দুল গফুর এর পুত্র বলে জানান এলাকা বাসীরা।
জানা গেছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় নুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here