নাঙ্গলকোটে ঈদের গনসংযোগ শিবির সভাপতির

0
1378

জামাল উদ্দিন স্বপন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান মু. ইয়াছিন আরাফাত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৩২৯টি গ্রামের মধ্যে প্রায় ২ শতাধিক গ্রাম ঈদুল ফিতর উপলক্ষ্যে গণসংযোগ করেন। এসময় তিনি মানুষের খবরাখবর নেন, মত বিনিময় করেন। সেমাই চিনি,ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।  ছাত্রশিবিরের নেতা ইয়াছিন আরাফাতের সঙ্গে উপস্থিত ছিলেন-কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাদাৎ হোসেন, সেক্রেটারি জোবায়ের ফয়সাল, নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাস্টার আবদুল করিম, নাঙ্গলকোট উপজেলা দক্ষিন ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম সালেহ, নাঙ্গলকোট সদর সভাপতি সিরাজুম মুনীর, নাঙ্গলকোট সদর শাখার আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক নিজাম উদ্দিন মহসীন, জামায়াত নেতা আবদুল হান্নান,  নাঙ্গলকোট উত্তর, নাঙ্গলকোট দক্ষিন, নাঙ্গলকোট সদর এলাকাসহ  উপজেলার  ১৬ টি ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি,সেক্রেটারিসহ জামায়াতে ইসলামীর আমীর ও সেক্র্টোরিবৃন্দ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here