জামাল উদ্দিন স্বপন
সারা দুনিয়ায় মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতর আরবী শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি। আনন্দ বা উদযাপন আর ফিতর শব্দের অর্থ উপবাস করা। পুরো একমাস উপবাস করার পর মানে রোজা রাখার পর মুসলমানদের জন্য যে দিনটি মাসব্যাপী রোজা রাখতে পারার তৃপ্তি আর আনন্দ বয়ে আনে সেই দিনটি হলো ঈদুল ফিতর।ঈদ মানে আত্মার পরিশুদ্ধি ধনী গরীব উচু নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সংহতি সহানুভূতি প্রকাশে এক উদার উৎসব এই দিনে সৃষ্টিকর্তা তার বান্দাদের অনুগ্রহ ধারা বারবার ধন্য করেন। মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের বরাত নিয়ে প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরটি আসে,এই দিনটি ছোট বড় ধনী গরীব সকল শ্রেনীর পেশাদার মানুষের মিলনমেলায় পরিণত হয়। আমাদের শৈশবের ঈদের আনন্দ আগের দিন রাত চাঁদদেখা থেকে শুরু হয়ে যেতো, চাঁদ দেখার সাথে সাথে আতঁশবাজি, তারাবাতি জালিয়ে এইদিকে সেইদিকে ছোড়াছুড়ি করতাম। রাতে মা সিরিজ পিঠা পাককোন পিঠা, সুটকি পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতেন। ঈদের দিনে সকালে গোসল করে নতুন জামা পরিধান করে নামাজ পড়তে যেতাম, নামাজ শেষ হলে বন্ধুরা মিলে এই বাড়ি ওই বাড়ি যেতাম।আর কতই না আনন্দ উল্লাস করতাম। শৈশব ও কৈশোর পার করে যখন ধীরে ধীরে যৌবনে পা দিলাম, আর তখন থেকে বুঝতে পারলাম যে, ঈদ মানে নিজ বন্ধু বা পরিবারের সকলের সাথে নিজেরাই উপভোগ করা নয়, ঈদ মানে হলো নিজেদের আশেপাশে গরীব দু:খী মানুষ ও আত্মীয় স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করা, আমি এতটা সচ্ছ নই যে, আশেপাশের গরীব দুখী মানুষ ও আত্মীয় স্বজনের জন্য কিছু করার, আর তখন থেকেই শুরু হলো আমার এক অমানুষিক যন্ত্রণা। সামাজিকতা রক্ষার জন্য যদিও ঈদের জন্য কিছু কেনাকাটা করি, আর ওই কেনাকাটা পোশাকগুলো ঈদের দুইদিন আগে পরিধান করে পুরাতন করে ফেলি। তাতে কিছুটা হলেও মনের দু:খ লাঘব হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়-ঈদ মোবারক আসসালাম বলে পথে পথে হাঁক দেয়ার তথা ঠোঁটে ঠোঁটে ফুল কলামের শিরনী বিলিয়ে নিজেকে বিলিয়ে দেয়ার মত আকুতি ঝরক না কেন? বাস্তব চিত্রটি বড়ই নিমর্ম। ঈদের উৎসব তেমন আবেদন সৃষ্টি করে না, এই দেশের বিশাল জনগোষ্ঠী কিছু অংশে তারপরও আলোরপথে অভিযাত্রা, আমাদের সম্ভাবনার সূর্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে,দু:খকে জয় করে স্বপ্ন নিয়ে নিরন্তর এগিয়ে যেতে হয়। এগিয়ে যাই আমরা। এলিট শ্রেনীর তথা উচু শ্রেনীর মানুষের নিকট আমার একটা অনুরোধ ও আকুতি অন্তত গরীব দুখীদের ঈদের আনন্দটা সকল মানুষের সাথে উদযাপন করার জন্য আপনারা যার যার আশেপাশের মানুষগুলোকে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করে আনন্দ বা হাসি ফোটান।
