মস্তকবিহীন ৮ টুকরা লাশ উদ্ধার

0
709

রাজধানী লাগোয়া আশুলিয়ায় মস্তকবিহীন আট টুকরো করা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা হত্যার পর টুকরোগুলো কয়েকদিন ফ্রিজে রাখা হয়েছিল।

Advertisement

 

পরে সুযোগ বুঝে গ্রামের শাখা রাস্তার পাশে ফেলে দেয়। আজ সোমবার সকাল পৌনে ৮টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর দক্ষিণ পাড়া যুবলীগ নেতা শহিদুল ও ফারুকের বাড়ির সামনের রাস্তার পাশ থেকে এ লাশের টুকরাগুলো উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ জানান, সোমবার সকালে পথচারীরা পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েক টুকরো মানবদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে টুকরোগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে মাথার সন্ধান না পাওয়ায় নিহতের এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে লাশটি একজন পুরুষের এবং তিনি মুসলমান ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের হাটু পর্যন্ত দু’পায়ের টুকরা, দুই উরুর টুকরা, দুই হাতের টুকরা ও মস্তকবিহীন গোপন অঙ্গসহ দেহ উদ্ধার করা হয়। টুকরাগুলো আলাদাভাবে পলিথিনে মোড়ানো ছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here