বাসচাপায় পল্লী চিকিৎসক নিহত

178
1226

ঝিনাইদহ শহরের বাইপাস মোড়ে বাসচাপায় শরিফুল ইসলাম (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার দুপুরে শরিফুলকে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।

Advertisement

 

শরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কুটি দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন পল্লী চিকিৎসক। সদর থানার ওসি শেখ এমদাদুল হক জানান, সকালে পল্লী চিকিৎসক শরিফুল ইসলাম ওষুধ কেনার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে শহরের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে বাসপাস সড়কে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে দুপুরে তিনি মারা যান। বাসটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here