পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
1073

বগুড়ার ধুনটে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়ীয়া গ্রামে এঘটনা ঘটে।

Advertisement

 

নিহত শিশু ওই গ্রামের বাবুল আকতারের ছেলে। ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো জানান, রবিউল ইসলাম জন্মগত ভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। রবিবার বিকেল ৫টায় সে তার বাড়ীর পেছনে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৬টায় পুকুরের পানিতে লাশ দেখতে পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here