ইয়াবাসহ এক যুবক ও এক নারী গ্রেফতার

0
1094

মাগুরার আদর্শ পাড়া এলাকায় একটি বাড়ি থেকে ইয়াবাসহ এক যুবক ও তার সাথে থাকা এক নারীকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

 

এ সময় ৫৫০ পিস ইয়াবা, ধারালো অস্ত্র, নগদ ২৯ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম মাহামুদুর হাসানের পিতার নাম ওয়াক্কাস আলী।  বাড়ি মাগুরা পৌর এলাকার কুকনা গ্রামে।  একটি পত্রিকার স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল সে । এছাড়াও তার সাথে আটক নারী রাবেয়া বেগমের সাথে অনৈতিক সম্পর্ক ছিল।  রাবেয়া বেগমের স্বামী বাহরাইন প্রবাসী। তার একটি সন্তান রয়েছে বলে জানা যায়। গত ২ মাস আদর্শ কলেজের শিক্ষক জালাল উদ্দিনের বাসায় হোল্ডিং নং ১/১ এ বাসা ভাড়া করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল সে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here