অটোরিকশাচালকের ২ চোখ উঠানো লাশ উদ্ধার

0
564

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো: শাকিল (১৮)। সোমবার সকালে উপজলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকা থেকে দুই চোখ উঠানো অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তÍতি চলছে।নিহত শাকিল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়া পাড়ার আবু বকরের ছেলে। সোনারগাঁও তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সোমবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া কবরস্থানের পাশে একটি লাশ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা চালকের দু’চোখ তুলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। নিহতের বড় ভাই শরিফ জানান, তার ভাই শাকিল এলাকায় অটোরিকশা চালাতো। প্রতিদিনের ন্যায় সে রোববার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়। আজ সোমবার সকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার লাশের ছবি দেখে তালতলা ফাঁড়িতে এসে আমার ভাই শাকিলের পরিচয় সনাক্ত করি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here