কৃষককে গলা কেটে হত্যা করলো ডাকাতরা

0
714

রংপুরের মিঠাপুকুরে রায়হান মিয়া নামের (৫০) এক কৃষককে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

 

রায়হান ওই উপজেলার  খোঁড়াগাছ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং ওই উপিন মিয়ার পুত্র বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের রুপসি গ্রামের দুই বাড়িতে ডাকাতি শেষে ফিরছিলেন ডাকাতের দল। এ সময় রানী পুকুর তিনমাথা এলাকায় ওয়াজেদ মিয়ার স’মিল সংলগ্ন জমিতে লাগানো আদা গাছ পাহারা দিচ্ছিলেন কৃষক রায়হান। ডাকাতের দল দেখে রায়হান চিৎকার দিলে ডাকাতরা তাকে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, হত্যাকান্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here