হযরত আনাস ইবনে সীরীন (র:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি ইবনে উমর (রা:) কে প্রশ্ন করেছিলাম ফজররে দুই রাকাআত (সুন্নাত) কি লম্বা করব? তিনি বললনে: হুযূর (সা:) এর রাতের নামায হ‘ত দুই রাকাআত করে। তিনি বিত্র পড়তেন এক রাকাআত। আর (ফজররে) দুই রাকাআত (সুন্নাত) এমনভাবে আদায় করতনে যে, আযানের শব্দ তখনো তাঁর কানে বাজত।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: বর্ণিত হাদীসটি হাসান।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৬১)
আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।

