হযরত উম্মে সালামা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মহানবী (সা:) তের রাকাআতে বিত্র পড়তেন কিন্তু যখন তার বয়স হয়েছিল এবং তিনি দূর্বল হয়ে পড়লেন তখন সাত রাকাআতে বিত্র আদায় করতেন।
একই বিষয়ে হযরত আয়েশা (রা:) থেকেও হাদীস বর্ণিত রয়েছে।
বর্ণিত আছে যে, মহানবী (সা:) তের, এগার, নয়, সাত, পাঁচ,তিন ও এক রাকাআত বিত্র আদায় করেছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: বর্ণিত হাদীসটি হাসান-গরীব।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৫৮)
আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।

