আম্মাজান হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মহানবী (সা:) এর রাত্রের নামায ছিল তের রাকাআত। এর মধ্যে পাঁচ রাকাআত বিত্র আদায় করতেন। এই পাঁচ রাকাআতের শেষ রাকাআত বৈঠকে বসতেন না। পরে মুআযযিন (ফজরের) আযান দিলে তিনি উঠে দাঁড়াতেন এবং দু’রাকাআত সংক্ষিপ্ত (সুন্নাত) নামায আদায় করতেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: বর্ণিত হাদীসটি হাসান।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৫৯)
আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।

