বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত

0
591

চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত জাফর চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামের আক্কাসের ছেলে। এলাকাবাসী ও বাসের যাত্রীরা জানান, চুয়াডাঙ্গা থেকে পূর্বাসা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল।

Advertisement

সকাল সাড়ে ৬টার দিকে বাসটি চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজারে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন বাসের হেলপার জাফর, সুপারভাইজার সুজন চন্দ্র ও বাসের যাত্রী নজরুল। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার জাফরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here