ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

0
643

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭৫) নামে একজন বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। তিনি জেলার বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারিপারা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। বুধবার দিবাগত রাতে বকশীগঞ্জ-টুপকারচর সড়কের কাগমারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারিপাড়া গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী অতিরিক্ত গরমের কারণে রাত ৮টার দিকে তার বাড়ির সামনে বকশীগঞ্জ-টুপকারচর সড়কের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি আটক করে পুলিশে দিয়েছে। কিন্তু এর চালক পালিয়ে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here