চাঁদপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে শাহরাস্তি উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম বা পরিচয় জাান যায়নি।
এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিস ইয়াবা ট্য্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

