বাজারে আসছে স্মার্টকানের দুল, থাকবে যেসব সুবিধা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78115

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78115, 'post_views_count', '0')

0

এখন স্মার্ট প্রযুক্তিপণ্যের যুগ। বাজারে এখন স্মার্টফোন থেকে শুরু করে পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্টগ্লাস, স্মার্ট
ওয়াচ- এমনকি স্মার্টব্র্যান্ডের মতো পণ্য পাওয়া যাচ্ছে। এবার প্রযুক্তি ব্যবহার করে বাজারে আসতে চলেছে স্মার্টকানের
দুলও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই দুল তৈরি করছেন।
গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্মার্টদুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, থার্মাল প্রযুক্তি
ব্যবহার করে এই দুলের মাধ্যমে মানসিক চাপ, তাপমাত্রা, জ্বর, ব্যায়াম, খাদ্যাভাস ও নারী স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা
সংগ্রহ করা যাবে। দুলটিতে থাকা স্কিন টে ম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা ও ড্যাংলিং সেন্সর আশপাশের তাপমাত্রা
পরিমাপে সাহায্য করে।
এই গবেষণাপত্রের লেখক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ছাত্র কিউইউয়ে জুই বলেন, এই প্রযুক্তি
কবজিতে পরা ঘড়ির চেয়ে কানের লতির মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণে ‘অনেক বেশি নির্ভুল’ তথ্য দেবে।

Advertisement

ছয় জন মানুষের ওপর এই দুলের পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা যায়, সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে
কানের দুল স্মার্টওয়াচকে ছাড়িয়ে যায়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, একবার চার্জদিয়ে স্মার্টএই কানের দুল ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ডেটা
আদান-প্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা
গতি শক্তি দিয়ে চার্জদেওয়া যাবে। তখন চার্জদিতে কান থেকে দুল খুলতে হবে না।
এখনো এই দুল পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সে কারণে এই দুল নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এত ছোট ডিভাইস
কীভাবে চার্জদেওয়া হবে, ডান ও বাম কা নের জন্য একই ধরনের দুল থাকবে কি না, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ
করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে- এসব প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও
বেশকিছু সময়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here