মি র্জা ফখরু ল ও আমী র খসরু জা মি নে মুক্ত

0
154

গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও
দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার
থেকে বেলা সাড়ে তিনটার দিকে মুক্তি পান এই দুই নেতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি
মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাঁর জামিন
গতকাল মঞ্জুর করেন আদালত।
অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান।
গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান।
সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান মির্জা ফখরুল।
গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সেদিন থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল।

Advertisement

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবে শ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায়
গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পুলিশ সদস্য হত্যা মামলায় আমীর খসরুকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here