বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আ.লীগ এখনো করেনি : কাদের

0
158

বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা
বলেন তিনি।

Advertisement

ওবায়ুদল কাদের বলেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা
এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি। বিএনপি সন্ত্রাসী দল-কানাডার ফেডারেল আদালত এ রায় দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ করেছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। তবে, তাদের নিষিদ্ধ
করার চিন্তা দলগতভাবে আওয়ামী লীগ এখনো করেনি। এখানে আদালতের বিষয় আছে। আইন-আদালত তো মানতে
হবে।
মির্জা ফখরুল ইসলামের জামিন প্রসঙ্গে তিনি বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে। আদালত জামিন দিয়েছেন।
কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয়, তিনি অপরাধ থেকে সম্পূর্ণমুক্ত। মামলা তো আছে, মামলা চলবে।

এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাদ থেকে কে
উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদা জাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য।
ডামি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা যাকে ডামি নির্বাচন বলছে, প্রমাণ
হয়ে গেছে তারাই ডামি বিরোধীদল। তারা নিজেরাই ডামি। নির্বাচনে অংশগ্রহণই করেনি তারা।
সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড
যাচাইবাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here