বাইজিদ রাই এর কলমে ভুবনজয়ী রুপকার কে!

0
617

কবিতাঃ রুপকার
কবিঃ বাইজিদ রাই
প্রকাশকালঃ ১৫-০২-২০২৩ খ্রিঃ

Advertisement

কিছু মানুষে মহুর্তেই নিখোঁজ হয়ে যায়
আঁধারে হারায় ফিরে না সে কোন কাল,
লৌকিকতা জরিয়ে অনির্বাণ দগ্ধ করে
পুড়িয়ে অঙ্গার চারপাশের এই কুন্ডলে।
তোমায় ফিরে পাওয়ার স্বপ্ন নেই মনেই
তলিয়ে গেছে সব স্মৃতিরা সে একজনা,
উত্তপ্ত দুপুর ছুটির ঘণ্টায় বাজিয়ে নেই
তুমি পালিয়ে গেলে জীবনের ছন্নছাড়া।
দিক বিদিক মাতম করে কি লাভ আর!
তুমি বিহীন পূর্ণতা পায় ভুলতে তোমায়,
বন্ধনে আবদ্ধ যুগল প্রেমী জগৎ জোড়া
গুণ কৃন্তন বাজিয়ে তাল দিতে জামানা।
ডাক এলো এবার জেগে উঠার তন্দ্রিত
উল্লাসী হও আবার অভিমান ভুলে যাও,
তলোয়ার হাতে রুখে দাঁড়াক মত্ত শিরে
ভুবনজয়ী রুপকার লেখা তোমার নামে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here