কবিতাঃ বসন্ত বুঝি এসেই গেছে
কবিঃ রত্না হোড়
প্রকাশকালঃ ১৬.০২.২০২৩ খ্রিঃ
বসন্ত বুঝি এসেই গেছে,
মধুর সুরে কোকিল ডাকছে,
গাছের পাতা ঝরে ঝরে পড়ছে ।
বসন্ত বুঝি এসেই গেছে,
কৃষ্ণচূড়া,শিমুল,ফুটেছে,
সূর্য তার তীব্র তাপ দিচ্ছে ।
বসন্ত বুঝি এসেই গেছে,
এলোমেলো বাতাস বইছে,
আম গাছে মুকুল দেখা যাচ্ছে।
বসন্ত বুঝি এসেই গেছে,
শুকনো পাতা মচমচে হয়ে আছে,
প্রকৃতির রূপ পরিবর্তন হচ্ছে।

