কবি লাভলী আকতার কেন বলেছিলো তার বাবার দুচোখের আলো হবে

0
460

কবিতাঃ বাবা
কবিঃ লাভলী আকতার
প্রকাশকালঃ ১৫.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

বাবা তোমাকে তো বলেছিলাম
তোমার দুচোখের আলো হবো।
পা হয়ে তোমার ইচ্ছে মতো হেঁটে
যাবো যেথায় তুমি যেতে চাও।
বাবা তোমাকে তো বলেছিলাম
তোমার দুটি শক্ত হাত হবো।
তোমার ইচ্ছে মতো সকল কাজ
গুলো ভালোবেসে করে দেবো।
বাবা তোমাকে তো বলেছিলাম
তোমার পাশে ছায়া হয়ে থাকবো।
তোমার সব ইচ্ছে গুলো পূর্ণ করে
তোমায় আমি খুশি এনে দেবো।
বাবা তোমাকে তো বলেছিলাম
তোমার মুখের হাসি হতে পারবনা।
তুমি ফোকলা দাঁত দিয়েই না হয়
কষ্ট করেই একটু খানিই হেসো।
বাবা তোমাকে তো বলেছিলাম
আমি পারবনা তোমার জিহ্বার
স্বাদ হতে, পারবোনা দাঁত হয়ে
শক্ত খাবার গুলো চিবিয়ে দিতে।
বাবা তোমাকে তো বলেছিলাম
তোমার মতো করে বাইকে বসিয়ে
ঘুরাতে পারবোনা,তোমাকে আমি
আমার গাড়িতে বসিয়ে ঘুরাবো।
বাবা তোমাকে তো বলেছিলাম
থেকে যাওনা আমার সন্তান হয়ে
আমার ঘরে, ভালবেসে বুকের
মানিক করে রাখবো পরম যত্নে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here