হযরত কুত্বা ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি হুযূর (সা:) কে ফজরের প্রথম রাকাআতে “ওয়ান্ নাখলা বাসিকাত” { সূরা কাফ: আয়াত-১০} তিলাওয়াত করতে শুনেছি। উক্ত বিষয়ে আর্ম ইবনে হুরাইছ , জাবির ইবনে সামুরা, আব্দুল্লাহ ইবনু’স সাইব, আবূ বারযা ও উম্মে সালামা (রা:) প্রমুখ থেকে হাদিস বর্ণিত রয়েছে। ইমাম তিরমিযী (র:) বলেন: কুতবা ইবনে মালিক (রা:) বর্ণিত হাদিসটি হাসান সহীহ।
ফজরের সালাতে মহানবী (সা:) সূরা আল-ওয়াকিআহ্ পড়েছেন বলেও বর্ণিত রয়েছে। আরো বর্ণিত আছে যে, হুযূর (সা:) ফজরের সালাতের ষাট থেকে একশত আয়াত পাঠ করতেন।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩০৬)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

