যুহর ও আসরের নামাযে কিরাআত

0
504

হযরত জাবির ইবনে সামুরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মহানবী (সা:) যুহর ও আসরের নামাযে ওয়াস্ সামা-ই যাতি’ল বুরূজ, ওয়াস সামা-ই ওয়াত্তা-রিক এবং এই ধরনের সূরা সমূহ তিলাওয়াত করতেন। ইমাম তিরমিযী (র:) বলেন, জাবির ইবনে সামুরা (রা:) বর্ণিত হাদিসটি হাসান-সহীহ।  মহানবী (সা:) থেকে বর্ণিত আছে যে, তিনি যুহরের সালাতে সূরা “তানযীল আস্-সিজ্দা” পরিমাণ পাঠ করতেন। আরো বর্ণিত আছে যে, মহানবী (সা:) যুহরের প্রথম রাকাআতে ৩০ আয়াত পরিমাণ এবং দ্বিতীয় রাকাআতে ১০ আয়াত পরিমাণ তিলাওয়াত করতেন।

Advertisement

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩০৭)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here