প্রেম কোনো বাধা মানে না

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29793

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29793, 'post_views_count', '0')

0

প্রেম কোনো বাধা মানে না। তাই প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে এসে বিয়ের ঘটনা হরহামেশাই শোনা যায়। এবার সেরকমই একটা ঘটনা ঘটেছে পাকিস্তানে।

Advertisement

 

৪১ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নারী ২১ বছরের পাকিস্তানি ছাত্রের প্রেমে পড়ে তার বাড়িতে এসেছেন। গত বৃহস্পতিবার তাদের বিয়ে হয়েছে। পত্রিকা জানায়, কাশিফ আলি নামের ওই যুবক বি.কমের ছাত্র। তার বাড়ি শিয়ালকোটের রাইপুর গ্রামে। আর মারিয়া হেলেনা আব্রামস নামের ওই নারীর বাড়ি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তিনি রেইকি মাস্টার ও ড্রাইভার। এখন ডগ ট্রেনার হওয়ার জন্য পড়াশোনা করছেন। দশমাস ধরে ইন্সটাগ্রামে পরিচয় হওয়ার পর কথা বলার এক পর্যায়ে একে অপরকে ভালোবেসে ফেলেন তারা। তারপর কাশিফ আলির টানে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে উড়াল দেন পাকিস্তানের উদ্দেশে। বিয়ের পর উচ্ছ্বসিত ওই নারী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, খুব রোমান্টিক ও কিছুটা ঘুম ঘুম ভাব। কাশিফ দারুণ। আমি তাকে ভালোবাসি। সে আমাকে সুখী করেছে। আমি পাকিস্তান বা আমেরিকা বুঝি না। এটা আমার কাছে কোনো বিষয় নয়। হেলেনা আব্রামস ইসলাম গ্রহণ করেছেন। তার মুসলিম নাম মারিয়া। তিনি পাকিস্তানে না যুক্তরাষ্ট্রে থাকবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। বয়সের ব্যবধান বিষয়ে তিনি বলেন, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here