২ কেজি গাঁজাসহ আটক ১

0
561

খুলনায় জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ মোঃ জাহাঙ্গীর মুন্সী (৫০) নামের এক ব্যক্তি আটক করে। পুলিশ পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদের নেতৃত্বে রূপসা থানা এলাকায় সোমবার রাত সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়।

Advertisement

 

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ সহ ইন্সঃ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে রুপসা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুপসা থানাধীন বামনডাংগা সাকিনস্থ বামনডাংগা বাজারের মধ্যে থেকে মোঃ জাহাঙ্গীর মুন্সী ডান হাতে থাকা একটি বাজারের ব্যাগের মধ্যে ০২ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর মুন্সী মোল্লাহাটের গারফা গ্রামের মৃত খালেক মুন্সির ছেলে। এ বিষয়ে রুপসা থানায় এসআই (নিঃ) অর্জুন কুমার দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করে। রুপসা থানার মামলা নং-১৭,তারিখ-১৯/১১/২০১৮ খ্রিঃ ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(ক) রুজু হয়। মামলাটি তদন্তাধীন আছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here