পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

12
1017

বাগেরহাটের চিতলমারী উপজেলায় রাস্তার পাশে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরবানীয়ারী গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

 

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে উপজেলার চরবানীয়ারী গ্রামের রাস্তার পাশে একটি পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, উদ্ধারকৃত লাশটি শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশের পরিচয় ও হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here