অপরাধ বিচিত্রাঃ
সিরাজগঞ্জের হাটিকুমাল গোলচত্ব¡র এলাকায় প্রাণ কো¤পানির ডিলারের দোকানে রাখা বোতলে শেওলা শনাক্ত করা হয়েছে। এ শেওলাযুক্ত কোমল পানি বিক্রি করায় জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রাণ কো¤পানির ওই জান্নাতি ট্রেডার্সের মালিক জামাল হোসেন দীর্ঘদিন ধরে মিনারেল ওয়াটার বিভিন্ন দোকানে সরবরাহ করছেন। বেশ কিছুদিন ধরে বিশুদ্ধ পানিতে শেওলা ধরা পড়লেও ডিলার ও কো¤পানি কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিচ্ছেন না। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় সংবাদ কর্মীদের জানালে, তারা দোকানে গিয়ে দেখা যায় বোতলগুলো শেওলা দিয়ে পরিপূর্ণ। তবে দোকান মালিক জামাল উদ্দিন জানান, প্রাণ মিনারেল ওয়াটারের ৫০০ মিলিলিটার বোতল বিক্রির সময় শেওলা ধরার পর বিষয়টি সম্প্রতি কো¤পানিকে জানানো হয়। কিন্তু এখনও তারা এগুলো ফেরত নেয়নি। বরং বোতলের গায়ে লেখা উৎপাদন মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো ফেরত নেবে বলে ওই কো¤পানি জানিয়েছে। প্রাণ ড্রিঙ্কস গ্রুপের সিরাজগঞ্জের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) ওয়াজেদ আলী জানান, দেড় বা দুই মাস আগে বোতলের পানিতে শেওলা জমাট বাধার বিষয়টি আমাদের নজরে আসে। সম্প্রতি জান্নাতি ট্রেডার্সে সরবরাহকৃত বোতলে ছত্রাক দেখা দেয়ায় হাফ লিটারের ৩০ কার্টন পানির মধ্যে এরই মধ্যে ১০ থেকে ১২ কার্টন কো¤পানিকে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাণ ড্রিঙ্কস গ্রুপের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, ৪৫০ ফুট গভীর থেকে পাওয়ার পাইপ দ্বারা পানি উত্তোলন করে বোতলজাত করা হয়ে থাকে। মাস দুইয়েক আগে ওই পাইপে ফাটল দেখা দেয়ায় পাইপের ভেতরে ত্রুটিজনিত কারণে বোতলজাত পানিতে এ শেওলা ধরা পড়ছে।এ স¤পর্কে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান প্রাণের বিরুদ্ধে সনদ প্রতারণার অভিযোগ আইসিডিডিআর, বির দেশের শীর্ষস্থানীয় কো¤পানি প্রাণ-আরএফএলের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি)। সম্প্রতি আইসিডিডিআর,বি কর্তৃক পরীক্ষিত দাবি করে নিজেদের তৈরি পানি বিশুদ্ধকরণ যন্ত্র ড্রিংকইট বাজারজাত করেছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড। পণ্যটির প্রচারে রাজধানীর কয়েকটি স্থানে বিলবোর্ডও স্থাপন করেছে তারা। বিষয়টি নজরে আসার পর গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রাণের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও আইনি অধিকার লঙ্ঘনের অভিযোগ করে আইসিডিডিআর, বি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া সেল থেকে বলা হয়েছে, গত মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসে পানি বিশুদ্ধকরণ মেশিন ড্রিংকইট। মেশিনটির পানি কতটুকু বিশুদ্ধ তা যাচাইয়ের জন্য আইসিডিডিআর,বির কাছে আবেদন করে প্রাণ-আরএফএল। সংস্থাটি দৈবচয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের পানি পরীক্ষা করে দেখে যে, মেশিনের পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এ অবস্থায় তারা ওই মেশিনগুলোর সনদ দেয়। তবে এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না মর্মে শর্ত দেয় আইসিডিডিআর,বি। তাছাড়া সবগুলো মেশিনের পানি পরীক্ষা সম্ভব নয় বিধায় অন্য কোনো মেশিনের দায়ভারও নেয়নি সংস্থাটি। কিন্তু ভুলবশত প্রাণ-আরএফএলের পক্ষ থেকে বিলবোর্ডগুলোয় মেশিনটি আইসিডিডিআর,বি সদনকৃত বলে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংস্থাটি থেকে সতর্কবার্তা দেয়া হলে রাজধানীতে যে বিলবোর্ড ছিল, তা অপসারণ করা হয়েছে।যদিও আইসিডিডিআর,বি বলছে, সনদ প্রদানের কোনো পর্যায়েরই জড়িত ছিল না সংস্থাটি। প্রাণের এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিপ্রেক্ষিতে সংস্থাটি গণমাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, প্রাণ-আরএফএল গ্রুপের ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ড্রিংকইট পিউরিফায়ার মেশিনটি আইসিডিডিআর, বি কর্তৃক পরীক্ষিত বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সত্য নয়। কোনো বাণিজ্যিক পণ্যের সনদ তারা দিতে পারে না। কোনো অবস্থাই এ পণ্যের সনদ দেয়ার ক্ষেত্রে সংস্থাটি জড়িত ছিল না। এ ধরনের কার্যক্রম তথ্য বিভ্রাট এবং আইনের লঙ্ঘন। জানা গেছে, ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ তৈরির উদ্দেশ্যে রংপুরে কার্যক্রম শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটির ৫০০টিরও বেশি খাদ্যপণ্য এবং ১ হাজার ৫০০টির বেশি লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক পণ্য রয়েছে। শতাধিক দেশে পণ্য রফতানি করছে প্রাণ-আরএফএল গ্রুপ। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণনের নানা পর্যায়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এর আগে প্রাণ গ্রুপের রফতানি পণ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস ও পোকামাকড়ের উপস্থিতি থাকায় কানাডা থেকে খাদ্যপণ্য ফেরত আসে। প্রাণ এগ্রো ম্যানুফ্যাকচারিং কো¤পানি লিমিটেডের ইতালিতে রফতানিকৃত খাদ্যপণ্যের চালানে রোডেন্ট এক্সট্রেমেন্টের (ইঁদুরের বিষ্ঠা) উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তা জব্দ হয়। ইতালির সীমান্ত কর্তৃপক্ষ চালানটি প্রত্যাখ্যান করে এবং এ ধরনের মানহীন পণ্য প্রেরণে উদ্বেগ প্রকাশ করে ইইউ। গুণগত মান বজায় রেখে উৎপাদন করতে না পারায় প্রাণের আটটি খাদ্যপণ্যের সিএম লাইসেন্স বাতিল করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এগুলো হল ম্যাংগো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইনঅ্যাপেলসহ ফ্রুট ককটেইল নামের সব ফ্রুট ড্রিংকস। এছাড়া প্রাণের গুঁড়ো হলুদে স্বাভাবিক মাত্রার চেয়ে ২৩ গুণ মাত্রায় সিসা পাওয়ার কারণে পণ্যটির সনদ বাতিল করে বিএসটিআই।শুধু তাই নয়। কাঁচা আমে মানবদেহে ক্ষতিকর ফরমালিন মেশাতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত হন প্রাণের দুই কর্মকর্তা। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে কাঁচা আমে ফরমালিন মেশানোর দায়ে প্রাণের কর্মকর্তাসহ একজনকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় প্রাণের জুসে ফরমালিন পাওয়া যায়।

