প্রকাশ্যে শম্পা

0
1487

বেশ আয়োজনের মাধ্যমে সুপার হিরোইনের মুকুট পরে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে শোবিজে এসেছিলেন শম্পা। কিন্তু প্রতিযোগিতার বিরাট আসর থেকে উঠে এলেও কাজের কাজ হয়নি কিছুই। দর্শকদের হৃদয়ে জায়গা না পেয়ে প্রেমিক সাগরকে বিয়ে করে কিছুটা আড়ালে থাকা শুরু করেন তিনি। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ভাঙনের সুর বেজে ওঠে তাদের সংসারে। তবে শেষ পর্যন্ত রক্ষা হয় সংসার।

Advertisement

কিন্তু সংসার ঠিক থাকলেও এতদিন আড়ালেই ছিলেন তিনি। দীর্ঘদিন আড়ালে থাকার পর এবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ শম্পা। ছবির নাম ‘শ্রাবণ তোমাকে’। এতে তার নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক ইমন। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান।
আড়াল ভেঙে দীর্ঘদিন পর নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে শম্পা বলেন, ‘নানা কারণেই এতদিন অভিনয় করা হয়নি। নতুন এই ছবিটিতে আমার চরিত্রের নাম লাবণ্য। দারুণ একটি চরিত্র এটি। দর্শকরা দেখে দারুণ আনন্দ পাবেন বলেই আমার বিশ্বাস।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here