ডিভোর্স নিয়ে মুখ খুললেন সালমা

0
1044

সংসার ভাঙন নিয়ে মুখ খুললেন ক্লোজআপ তারকা ‘লালনকন্যা’ সালমা।

Advertisement

তিনি জানিয়েছেন, স্বামী সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে গান নিয়েই মনোমালিন্য শুরু হয় সালমার। এ কারণেই ডিভোর্স।
সালমা জানান, গত দেড় বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। গান করা নিয়ে প্রায়ই শিবলীর সঙ্গে ঝগড়া হতো। প্রায় ৫ মাস ধরে তারা দুজনে আলাদা থাকছেন বলেও জানালেন সালমা।
বর্তমানে সালমা তার মেয়ে স্নেহাকে নিয়ে নিজের পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে আছেন। তবে ডিভোর্সের আইন অনুযায়ী সপ্তাহে তিনদিন তার কাছে থাকবে মেয়ে স্নেহা।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর সংসদ সদস্য শিবলী সাদেক ও সালমার মধ্যে ডিভোর্স হয়।
রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরায় দু’পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমেই দুজনার মধ্যে তালাকের কার্য সম্পন্ন হয়েছে।
২০১১ সালে দিনাজপুরের এমপি শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here