মোহাম্মদ আজিজুর রহমানঃ
জেলার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬/১১/২০১৬ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক বাবু শুধাংশু শেখর তালুকদার তাছাড়া আরও এনজিও প্রতিনিধিধের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা এডিপি ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার লিমা হান্না দারিং, আরবার একাডেমির ম্যানেজার মোঃ আরশাফ হোসেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ম্যানেজার আঃ খালেক, গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক শ্যামল চন্দ্র দত্ত ও পূর্বধলা উপজেলা প্লেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহিন তাছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক রা বক্তব্য রাখেন।
