পরিচয়দানকারী সাংবাদিক নগ্ন ভিডিও করে নেয় টাকা

0
258

মুহাম্মদ জুবাইর:

Advertisement

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে প্রতারণা,  নগ্ন ভিডিও ধারণ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন দীর্ঘদিন , অবশেষে হালিশহর থানা পুলিশের জালে আটক তিন কথিত সাংবাদিক, চাঁদা আদায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার।

 দীর্ঘদিন ধরে চট্টগ্রামের নানা এলাকায় সাংবাদিক পরিচয়ে মানুষের সঙ্গে নানা প্রতারণা করে আসছিল নগরীর হালিশহর থানা এলাকার অস্থায়ী বাসিন্দা কথিত সাংবাদিক কামরুল হাসান; আখি আক্তার ও মো. জহির উদ্দিন।

গত ২৬ মে বিকেল ৩টার দিকে হালিশহর থানাধীন গুলবাগ আবাসিক এলাকার গোল্ডেন টাচের বিপরীত পাশে রূপালী ভবন থেকে মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ আটক করে এই তিন কথিত সাংবাদিককে। এ সময় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করে হালিশহর থানা পুলিশ। আটকের পর বেরিযে আসে কথিত তিন সাংবাদিককে থলের বিড়াল।

 থানা পুলিশ বলছে ভোক্তভুগী মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীকে প্রথমে জিম্মি করে মারধর; ভয় ভীতি দেখিয়ে মোঠা অংকের চাঁদাদাবী করে কথিত সাংবাদিক কামরুল হাসান; আখি আক্তার ও মো. জহির উদ্দিন। পরবর্তীতে নগ্ন ভিডিও ধারণ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে সম্মান ক্ষুন্ন করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এই তিন কথিত সাংবাদিক। এই সময় নামে মাত্র সাংবাদিকরা ৩ লাখ ও ২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন কেড়ে নেন তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here