পটুয়াখালীতে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

0
634

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে সুলতান হাওলাদার নামের ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সকালে সুলতানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটায় ওই শিক্ষার্থী তাদের ঘর থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এ সময় মনসাতলী গ্রামের সুলতান ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এতে স্কুল ছাত্রী ডাক চিৎকার দিলে সুলতান পালিয়ে যায়।

Advertisement

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here