কলাপাড়ায় যৌন হয়রানীর দায়ে বৃদ্ধ গ্রেফতার

0
509

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:   কলাপাড়ায় তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে(১০) যৌন হয়রানীর অভিযোগে সুলতান হাওলাদার(৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মহিপুর থানার মনষাতলী গ্রাম থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার হওয়া ওই বৃদ্ধ চার মেয়ে ও দুই ছেলের জনক। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয় সুলতানকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। মামলার বিবরনে জানা যায়, ৩০ মার্চ সোমবার দুপুরে ওই কিশোরীকে প্রতিবেশী সুলতান হাওলাদারের ঘরে চাউল মাপার কুড়া আনতে পাঠায় তার মা। এসময় কিশোরীকে ঘরে ডেকে নিয়ে যৌণ হয়রানী করে সুলতান। কিশোরী বাড়ি গিয়ে তার অভিভাবককে ঘটনাটি জানায়। কিশোরীর অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি সুলতানের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে। সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে কিশোরীর মা।

Advertisement

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here