নড়াইলের লোহাগড়ার দীঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বরে তাকে হত্যা করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিকদার আব্দুর হান্নান রুনু এ খবর নিশ্চিত করেন। লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন।এসময় মোটরসাইকেলযোগে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়।তাৎক্ষণিক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরাধ বিচিত্রা/১৫.০২.২০১৮

