আই পি এল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোস্তাফিজ-ধোনি

0
5108
Hyderabad : Mumbai Indians players and Owner Neeta Ambani with IPL 10 trophy after they win the IPL 10 Final match against Rising Pune Supergiants in Hyderabad on Sunday. PTI Photo by Shailendra Bhojak(PTI5_22_2017_000013B)

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দু বছর আগে অভিষেক হয় বাংলাদেশী তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের। নিজের প্রথম মৌসুমেই সানরাউজার্স হায়দারাবাদের হয়ে শিরোপা জিতেন এ কাটার মাস্টার।

Advertisement

 

অবশ্য প্রথমবার এ দলটির হয়ে পুরো আসরে খেললেও ইনজুরির কারণে পরের আসরে ম্যাত্র এক ম্যাচ খেলেন তিনি। তবে এবারের নিলামের জন্য তাকে ছেড়ে দেয় হায়দারাবাদ। এবছর ২ কোটি ২০ লাখ রূপিতে তাকে কিনে নেয় গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১১তম আসর শুরু হবে ৭ এপ্রিল

উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজের মুম্বই ইন্ডিয়ানস। নিষেধাজ্ঞা কাটিয়ে দু’বছর পর আইপএলে ফিরলো চেন্নাই । এর আগে ২০১৫’র আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলো এ দলটি। আইপিএলের সম্প্রচার সহযোগি স্টার নেটওয়ার্কের অনুরোধে ম্যাচের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে ফ্রাঞ্জাইজির বিরোধিতার মুখে সেখান থেকে সরে এসেছে তারা। আগের মতই বিকেলের ম্যাচগুলো বাংলাদেশ সময় সাড়ে ৪টা ও সন্ধ্যার ম্যাচগুলো রাত সাড়ে ৮টায় শুরু হবে। এবার লিগ পর্যায়ের ৪৪টি ম্যাচ হবে সন্ধ্যায় এবং ১২টি ম্যাচ হবে বিকেলে। আর মোট ১৩টি ডাবল হেডার ম্যাচ খেলা হবে শনি ও রোববারে।

অপরাধ বিচিত্রা/১৫.০২.২০১৮

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here