নাটোরে প্রশ্নপত্র ফাঁস আটক ১৩

0
782

নাটোরের লালপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষিকাসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোবাইল ফোনে প্রশ্ন ও উত্তরসহ তাদের আটক করা হয়।

Advertisement

 

আটক পরীক্ষার্থীরা হলো-লালপুর উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের তহমিনা খাতুন, আছিয়া খাতুন, জান্নাতুন ফেরদৌস, মোছা. নুরে জান্নাত, সুমি খাতুন, মোছা. রত্না খাতুন, মোছা. নাসরিন জাহান, মোছা. মাসুমা খাতুন, জিসান গাজী, সৈকত সরকার। আটক হওয়া অন্যরা হলো- এলাকাবাসী হাসান আলী, কলসনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুন ফেরদৌস ও তার স্বামী সোহেল আহমেদ। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও র‌্যাব-৫ সিপিসি-২ এর মেজর শিবলী মোস্তফা জানান, গোপন খবরে উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয় ও রাজারহাট উচ্চ বিদ্যালয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

পরীক্ষা শুরুর আগে কয়েকজন শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বৃহস্পতিবার অনুষ্ঠিত রসায়ন পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। দেখা যায় সেই প্রশ্নের সঙ্গে পরীক্ষার্থীদের দেয়া প্রশ্নের মিল রয়েছে। এসময় তাদের আটক করা হয়।

অপরাধ বিচিত্রা/১৫.০২.২০১৮

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here