নৌমন্ত্রী বলেছেন, তিনি অন্য একটি প্রসঙ্গে হেসেছিলেন

0
597

নিহত শিক্ষার্থী দিয়া খনম মিমের বাসায় তার পরিবারকে সান্ত¡না দিতে গিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তার সমালোচিত হাসির জন্য ক্ষমা চেয়েছেন। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দিয়াদের বাসায় যান মন্ত্রী। এ সময় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম নৌপরিবহনমন্ত্রীকে বলেন, যা-ই হোক না কেন, তিনি সড়কে নিরাপত্তা চান। তিনি চান তার মেয়ের অছিলায় হলেও সড়ক দুর্ঘটনা বন্ধ হোক।

Advertisement

অদক্ষ চালকদের হাতে আর স্টিয়ারিং না থাকুক। তার মেয়ে অন্যদের সঙ্গে রাস্তায় দাড়িয়ে ছিল। শুধু চালকের খামখেয়ালির কারণে তার মেয়েটা মারা গেছে। জাহাঙ্গীর আলম বলেন, নৌমন্ত্রী বলেছেন, তিনি অন্য একটি প্রসঙ্গে হেসেছিলেন। তখনো জানতেন না সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে সাংবাদিকেরা বিষয়টি অন্যভাবে উপস্থাপন করেন। তার হাসিতে সবাই দুঃখ পেয়েছে জেনে তিনি আগেই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য, গত রোববার বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থীর নিহতের ঘটনার পর থেকে রাজধানীতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে নৌমন্ত্রী দিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইতে আসেন।  শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here