শিশু কন্যার সামনে খুন করা হয় অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 24687

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (24687, 'post_views_count', '0')

0

বিছানায় হাত-পা ও মুখ বাঁধা মায়ের লাশ। এ অবস্থায় মায়ের কোলে গড়াগড়ি খাচ্ছিল শিশুটি। একপর্যায়ে মায়ের কোলেই ঘুমিয়ে পড়ে সে। এভাবে কেটে যায় কয়েক ঘণ্টা। শিশু কন্যার সামনে খুন করা হয় অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বন্দরনগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায়। খবর পেয়ে বিকেলে বিবি রহিমার (২৭) লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। নিহত বিবি রহিমার স্বামী এহতেশামুল পারভেজ সিদ্দিকী চট্টগ্রাম আদালতে আইনজীবী। চান্দগাঁও থানার ওসি আবুল বাশার দৈনিক ইনকিলাবকে বলেন, ওই আইনজীবী বিকেল ৩টায় তিনি বাসায় ফিরে দরজায় কড়া নাড়েন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। পরে তিনি ঘরের খাটে স্ত্রীর লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশের পাশাপাশি ওই বাসায় যান সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা। পুলিশের ধারণা, সকালে যে কোনো সময় বাসায় হানা দিয়ে খুনিরা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ফরিদারপাড়া এলাকার একতলা বাড়িটি তাদের নিজস্ব। রহিমার বাবার বাড়ি ফটিকছড়ি উপজেলায়। ওই বাসার পেছনে আরেকটি ভাড়া বাসায় দুজন যুবক থাকেন। তাদের পাওয়া যাচ্ছে না বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার মোঃ আব্দুল ওয়ারিশ খান বলেন, কী কারণে এই হত্যাকান্ড হয়েছে সেটা আমরা এখনও নিশ্চিত নই। ডাকাতি কিংবা ধর্ষণের মতো কোন ঘটনা ঘটেনি। তাহলে কেন এই হত্যাকান্ড সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here