নজির আহাম্মদ: শারফুদ্দিন আহমেদ পিতা- মরহুম মোঃ মফিজুর রহমান (৭৫) গ্রাম- মাতুয়াইল পাড়া ডগাইর, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। ২৯/০৭/২০১৮ তারিখ রোজ রবিবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি…………রাজিউন। মৃত্যুকালে ৩ছেলে, ২মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন এবং অসংখ্য বন্ধু-বান্ধব ও গুনগাহী রেখে গেছেন। আলহাজ্ব শারফুদ্দিন আহমেদ বৃহত্তর মাতুয়াইল ইউনিয়ন পরিষদের স্বনামধন্য একজন দায়িত্ব ও কর্তব্য পরায়ন সম্মানিত মেম্বার ছিলেন। ঐ সময়ে মাতুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, বর্তমান ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা।
শারফুদ্দিন আহমেদ ছিলেন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সেবক। তিনি পাড়া ডগাইর মসজিদুল আকসা জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মাতুয়াইল কবরস্থান কমিটির দায়িত্বে ছিলেন, অসংখ্য উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি একজন জনদরদী সফল মেম্বার ছিলেন এবং মানুষের জন্য তিনি অদ্বিতীয় বান্ধব ছিলেন। তিনি একজন মেম্বর হয়ে মানব সেবায় শ্রেষ্টত্ব অর্জন করেন।
আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তার পরিবারের সদস্যদের ধৈর্য্যধারণ করার ক্ষমতা দান করেন- আমিন।
২৯,জুলাই -২০১৮ ইং রাত ১০ঘটিকায় মাতুয়াইল কোনাপাড়া (গোল্ডেন ব্রীজ) সংলগ্ন জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মাতুয়াইল কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোকাহত।

