নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেফতার

0
1283

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর থানা পুলিশ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার থেকে সালাহ উদ্দিন ভূঁইয়া(২৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সাহাহ উদ্দিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here