আওয়ামী লীগের গুলিতে গণতন্ত্র প্যারালাইজড: রিজভী

0
1660

রিপোর্টার নানা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে যেভাবে আওয়ামী লীগ গুলি চালাচ্ছে তাতে গণতন্ত্র প্যারালাইজড হয়ে গেছে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসসব কথা বলেন।
রুহুল কবির রিজভী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিন।
তিনি বলেন, দেশে যেভাবে গুম, খুন, গুপ্ত হত্যার ভয়াল পরিবেশে মানুষের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তা দূর করার ব্যবস্থা করুন।
রিজভী আ,লীগকে উদ্দেশ্য করে বলেন. অতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করুন। তিনি বলেন, প্রশাসনের লোকেরা যখন দলীয় আচরণ করেন তাতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
রিজভী বলেন, ৫৭ ধারার মাধ্যমে সাংবাদিকদের নির্যাতন করছে সরকার। তিনি আরো বলেন, আইনমন্ত্রী ৫৭ ধারা বাতিল করার কথা বললেও সেই স্থান থেকে ফিরে এসেছেন। গ্রেপ্তারকৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।
আরো উপস্থিত ছিলেন তৈমুর আলম খন্দকার, শহিদ উদ্দিন চৌধুরি এনি, এ্যাড. আব্দুস সালাম আজাদ, এ্যাড মাসুদ আজাদ তালুকদার, এ্যাড. সানাউল্লাহ মিয়া, মীর শরাফাত আলী সপু প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here