ধামরাই (ঢাকা ) প্রতিনিধি :
ধামরাইয়ে ঐতিহ্যবাহী গঙ্গা স্লানের মেলায় পুলিশের উপস্থিতে চলছে লটারীর ও ভ্যারাইটি শোর নামে অশ্লীল নগ্ন নৃত্য ।
জানাগেছে,গত ৪ এপ্রিল মঙ্গলবার থেকে ধামরাই উপজেলার চৌহাটে গ্রামে ৫ দিন ব্যাপি হাজার বছরের ঐতিহ্যবাহী গঙ্গা ¯œানের মেলায় পুলিশের উপস্থিতে প্রকাশ্যে চলছে ভ্যারাইটি শোর নামে অশ্লীল নগ্ন নৃত্য ও লটারীর বিক্রির নামে প্রতারনা একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । ভ্যারাইটি শো ও লটারীর মাইকের শব্দে এলাকার স্কুল কলেজে পড়–য়া ছ্্্্্্াত্র ছাত্রীদের বিশেষ করে এইচ এস সি পরীক্ষাথীদের পড়া লেখা ও এলাকাবাসীর রাতের ঘুম চরম ভাবে বিঘিœত হচ্ছে । সরকারী দল সমর্থিত নেতা কর্মী ও প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তা , কর্মচারী জড়িত থাকায় কোন ব্যাক্তি ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না । এদিকে ভ্যারাইটি শো ও লটারীর টাকা জোগান দিতে গিয়ে এলাকার উঠতি বয়সের কিশোর ,তরুন, ও যুবকেরা চুরি ডাকাতি, ছিনতাই সহ নানা রকম অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে । মেলাকে কেন্দ্র করে এলাকায় আইন শৃঙ্খলা চরম অবনতি হয়ে পড়েছে । মেলা থেকে কমিটির নামে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় হচ্ছে বলে অভিযোগ উঠেছ্।ে এই চাঁদার টাকা ভাগ পেয়ে থাকেন প্রশাসন সহ সরকারী দল সমর্থিত নেতা কর্মীরা । মেলায় আসা বিভিন্ন দোকান দারের সাথে এ প্রতিনিধির আলাপ হলে তারা জানান, মেলায় অতিরিক্ত চাঁদা নেওয়ার কারনে আমাদের এখন লোকসান গুনতে হচ্ছে ,বেচা কিনি কম থাকায় আমরা বিপদে আছি এ, ভাবে মেলায় যদি অতিরিক্ত চাঁদা আদায় করে তা হলে আগামীতে মেলা লাগবেনা বলেদোকানিরা হুশিয়ারী দেন।
চৌহাট ইউ পির চেয়ারম্যান পারভীন হাসান প্রিতীর সাথে এ প্রতিনিধির ভ্যারাইটি শো ও লটারীর ব্যাপারে আলাপ হলে তিনি জানান , পুলিশ ও প্রেস ক্লাবের সাংবাদিকরা সবাই জানে।
মেলায় অবৈধ ভ্যারাইটি শো ও লটারী বিক্রির ব্যাপারে ধামরাইয়ে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ওসি গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।
